কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নলকূপ স্থাপনের কথা বলে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার মামলা

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় শাকিল মিয়া নামে এক টিউবওয়েল মিস্ত্রিকে বাসায় গভীর নলকূপ স্থাপনের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বন্দভাটপাড়া (আহম্মদ নগর) এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে। ভুক্তভোগী শাকিল মিয়া খৈলকুড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। শাকিল জানায়, ঘটনার দিন আনোয়ার হোসেন বাসায় ডেকে নিয়ে ঘরে বসতে দিয়ে অন্য জায়গায় ওঁতপেতে থাকে। পরে আনোয়ার হোসেনের কন্যা ঘরে প্রবেশ করলে বাইরে দিয়ে আনোয়ার হোসেন শিকল আটকে দেয়। একপর্যায়ে চিৎকার দিয়ে দরজার শিকল খুলে দেয় এবং আনোয়ার হোসেন বলে আমার মেয়েকে তুমি ধর্ষণ করেছ। বিষয়টি ২-৩ দিন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মীমাংসার চেষ্টা করলেও আনোয়ার হোসেন অনেক টাকা দাবি করে। এক পর্যায়ে থানায় মামলা দেয় আনোয়ার হোসেন। এমতাবস্থায় মিথ্যা মামলা থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন ভুক্তভোগী শাকিল।

Tag
আরও খবর