কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতী কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি জয়নাল, সম্পাদক জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক মনা

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর সোমবার রাজমনি হোটেল সংলগ্ন মাঠ চত্ত্বরে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে  ও যুগ্ম আহবায়ক লতিফুর রহমান মনা’র সঞ্চালনায় সম্মেলনের শুভ উদ্বোধন করেন, জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লেবু। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সাবেক এমপি এমএ বারীর পুত্র আওয়ামীলীগ নেতা মোহসিনুল বারী রুমি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ। সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শরীফ উদ্দিন সরকার, জেলা কৃষক লীগের সহ-সভাপতি হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালীসহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে জয়নাল আবেদীনকে সভাপতি, জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক ও লতিফুর রহমান মনাকে যুগ্ন সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য উপজেলা কৃষক লীগের নতুন কমিটি গঠন করা হয়। 

Tag
আরও খবর