কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিষদ হল রুমে মে ২০২৫ মাসের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন, শ্রীবরদী সেনা ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মুনতাসির, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। উপস্থিত বক্তারা বলেন, ঝিনাইগাতী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সভায় অবৈধ বালু উত্তোলন বন্ধ করাসহ আসন্ন বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় বিষয়সহ আইন-শৃঙ্খলার অন্যান্য বিষয়ে সার্বিক তৎপর থাকায় সভার সভাপতি ইউএনওকে ধন্যবাদ জানান এবং সেইসাথে ঘন-ঘন মাদক উদ্ধারসহ আইন-শৃঙ্খলার অন্যান্য পরিস্থিতি স্বাভাবিক রাখায় সভার সদস্যসচিব ওসিকেও ধন্যবাদ জানান উপস্থিত সদস্যরা। এছাড়াও গতকাল মঙ্গলবার সীমান্তবর্তী ঝিনাইগাতী গারো পাহাড়ে হাতির আক্রমণে দুই ব্যক্তির মৃত্যুতে সভায় শোক প্রকাশ করা হয়েছে। একইদিনে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা ২০২৫ উদযাপন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখা, যানজট নিরসন, যাত্রী সেবাসহ জাল টাকা প্রতারক চক্র থেকে সতর্ক থাকার সিদ্ধান্ত গৃহীত হয়। একই বৈঠকে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা, উপজেলা নারী/শিশু পাচার ও নির্যাতন প্রতিরোধ এবং উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সভায় আইন-শৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।

Tag
আরও খবর