শেরপুর জেলার সীমান্তে ৩২ লাখ ২৩ হাজার টাকার ভারতীয় জর্জেট গজ কাপড় জব্দ করেছে হলদীগ্রাম বিওপি। ২৬ মে সোমবার ভোরে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা শাল বাগান এলাকা থেকে এসব কাপড় জব্দ করা হয়। ময়মনসিংহ ব্যাটালিয়নের ৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানায়, এক গোপনে সংবাদ পেয়ে হলদীগ্রাম বিওপির টহল কমান্ডার হেলাল উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি দল উপজেলার মধুটিলা শাল বাগান এলাকা অভিযান চালায়। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৪৪৬ মিটার ভারতীয় জর্জেট গজ কাপড় জব্দ করা হয়। জব্দ কৃত কাপড়ের দাম ৩২ লাখ ২৩ হাজার টাকা।
৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
২২ ঘন্টা ১৪ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৩০ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ২ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ২৮ মিনিট আগে
২ দিন ১২ ঘন্টা ৫৬ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে