কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে বিনামূল্যে বসতবাড়ীতে পুষ্টি বাগানের সবজি বীজ ও নেট বিতরণ

শেরপুর জেলার ঝিনইগাতীতে বাংলাদেশ ইনেশিয়েটিভ টু এনহ্যান্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স (বিংস) প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপনে দরিদ্র ও প্রতিবন্ধী উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ১৩ প্রকারের সবজি বীজ ও বেড়ার জন্য নেট বিতরণ করা হয়েছে। ২১ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশের সভাপতিত্বে ও বিংস প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা সমন্বয়কারী সুজিত চিসিমের সঞ্চালনায় উপজেলার গৌরীপুর ফুরকানিয়া মাদ্রাসা মাঠে এ বীজ ও নেট বিতরণ করা হয়। এসময় উপকারভোগীদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংবাদিক হারুন অর রশিদ দুদু, গোলাম রব্বানী টিটু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজু আহম্মেদ, মাসুদুর রহমান, এটিএম আরিফুর রহমান, ইউপি সদস্য রবিউল ইসলাম ও রাজু মিয়া। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ ফরহাদ হোসেন বলেন, বর্তমান সরকার কৃষিতে সকল মানুষকে স্বয়ংসম্পূর্ন করতে প্রতিটি পরিবারকে বাড়ীর আঙ্গিনাসহ আশ পাশের খালি জায়গায় সবজি চাষের মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ ও অতিরিক্ত সবজি বিক্রির মাধ্যমে বাড়তি আয় করার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় ওয়ার্ল্ড ভিশন ঝিনাইগাতী বাড়ির আঙ্গিনায় সবজি বাগান সৃজনের মাধ্যমে পুষ্টি নিশ্চিত করতে এই কর্মসূচি হাতে নিয়েছে। ওয়ার্ল্ড ভিশন সূত্রে জানা যায়, এ প্রকল্পের আওতায় ২ শত জন উপকারভোগীর মধ্যে এ সবজি বীজ ও নেট বিতরণ করা হয়। এসময় উপকারভোগীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওয়ার্ল্ড ভিশনের মাঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর