শেরপুরের ঝিনাইগাতীতে পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংসকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২ জুলাই বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন। এসময় উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, উপজেলা নার্সারী মালিক সমিতির সভাপতিসহ বিভিন্ন নার্সারী মালিকগণ উপস্থিত ছিলেন। ওইসময় ২৯ জন ক্ষতিগ্রস্ত নার্সারী মালিককে ৫ লাখ ৮ হাজার টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়।
৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
২২ ঘন্টা ১৪ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ২৯ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ২ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ২৮ মিনিট আগে
২ দিন ১২ ঘন্টা ৫৫ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে