কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অসহায় মহিলাকে শিশুখাদ্যসহ খাদ্য সামগ্রী প্রদান করলেন ঝিনাইগাতীর ইউএনও আশরাফুল আলম রাসেল

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের জোলগাঁও গ্রামের এক অসহায় মহিলার পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। তিন সন্তানের জননী ওই মহিলার স্বামী অসুস্থ থাকায় দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। এর মধ্যে তার এক সন্তান শারীরিক প্রতিবন্ধী হওয়ায় পরিবারের কষ্ট আরও বেড়ে গেছে।


বিষয়টি জানার পর ইউএনও আশরাফুল আলম রাসেল ৭ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ওই মহিলার হাতে চাল, ডালসহ প্রয়োজনীয় শিশুখাদ্য সামগ্রী তুলে দেন। 


খাদ্য সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীবুল ইসলাম এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এ সময় ইউএনও ওই প্রতিবন্ধী সন্তানের জন্য সরকারি প্রতিবন্ধী ভাতা প্রদানের আশ্বাস দেন। 


ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আশা করছি, সরকারি ভাতা পেলে তার পরিবার কিছুটা হলেও স্বস্তি পাবে।” স্থানীয়রা ইউএনও’র এ মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন।

Tag
আরও খবর