কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের প্রশংসনীয় উদ্যোগ ॥ লাইসেন্সবিহীন গাড়ি চালকদের আইনগত সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুর জেলার ঝিনাইগাতীতে লাইসেন্সবিহীন সিএনজি ও অটো গাড়ি চালকদের আইনগত সচেতনতা বিষয়ক ৪ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ২ জানুয়ারী সোমবার এ প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। ৪ দিনব্যাপী এ প্রশিক্ষণে ১৪০ জন সিএনজি ও অটো গাড়ির ড্রাইভারকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। জানা গেছে, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী জাইকা’র সহায়তায় ঝিনাইগাতী উপজেলার ১৪০জন সিএনজি ও অটো গাড়ির ড্রাইভারকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে আইনগত সচেতনতা বিষয়ক পরামর্শ প্রদান করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, মোটরযান পরিদর্শক আবু পলাশ, সহকারী মোটরযান পরিদর্শক ফজলুর রহমান ও জাইকা’র প্রতিনিধি শাহিনা আক্তার। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, সিএনজি ও অটো গাড়িগুলোর অধিকাংশ চালকেরই লাইসেন্স নেই। এছাড়াও অনেক ড্রাইভার অল্প বয়সের। এরা নিয়ম কানুন না জেনে রাস্তায় গাড়ি চালিয়ে যত্রতত্র গাড়ি পার্কিং যানজট সৃষ্টিসহ সড়ক দূর্ঘটনায় মানুষের জানমালের ক্ষতি করে থাকে। বিধায় ড্রাইভারদের সচেতনতার উদ্দেশ্যে এ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও আরো জানা গেছে, প্রত্যেক গাড়ির হ্যালোজেন লাইটের উপরের কিছু অংশ কালো রং দিয়ে ঢেকে রাখতে হবে যার ফলে দুর্ঘটনা হ্রাস পাবে। এর ব্যত্যয় ঘটলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। উপজেলা প্রশাসন এমন প্রশংসনীয় উদ্যোগ নেওয়ায় অভিজ্ঞ মহল প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। 

Tag
আরও খবর