কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে এসআইএল-এর আয়োজনে ঝিনাইগাতীতে মতবিনিময় সভা

শেরপুর জেলার ঝিনাইগাতীতে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর আয়োজনে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ, ইআরটি সদস্যগণ ও সরকারি কর্মকর্তাদের নিয়ে অ্যাডভোকেসি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এসআইএল ইন্টারন্যাশনাল শেরপুর এরিয়া ম্যানেজার সুজল সাংমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সচেতনতামূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় ইআরটি সদস্য ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ সভায় মতামত ব্যক্ত করেন। প্রধান অতিথি ইউএনও তার বক্তব্যে বলেন, “হাতি-মানুষের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। খাদ্যের সন্ধানে হাতি লোকালয়ে এলে কেউ হাতির কাছাকাছি গিয়ে যেন ভিডিও বা লাইভ না করে- সেদিকে সতর্ক থাকতে হবে। হাতি তাড়ানোর জন্য ইতোমধ্যেই পাহাড়ি মানুষের মাঝে প্রচুর কেরোসিন তেল ও জগ লাইট দেওয়া হয়েছে। দূরত্ব বজায় রেখে মশাল জ্বালিয়ে ও জগ লাইটের আলোর মাধ্যমে হাতিকে বনের ভিতরে পাঠানোর উদ্যোগ নিতে হবে। এছাড়াও হাতি লোকালয়ে দেখা গেলে বন বিভাগ ও উপজেলা প্রশাসনকে জানানো হলে বন বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” মতবিনিময় শেষে এসআইএল ইন্টারন্যাশনালের পক্ষ থেকে হাতি তাড়ানোর জন্য উপজেলা প্রশাসনকে ৪০ লিটার কেরোসিন তেল প্রদান করা হয়।

Tag
আরও খবর