কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে আবু রায়হান ও তার পরিবারের উপর হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের মাদারপুর গ্রামের আবু রায়হান ওরুফে গাজী (৪০) ও তার পরিবারের উপর হুমকীর প্রতিবাদ ও নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ৮ জানুয়ারী রবিবার সকাল ১১টায় ভুক্তভোগীর নিজ বাড়ী ধানশাইলের মাদারপুর গ্রামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, আনসার ভিডিপি সদস্য আল মামুন। এছাড়াও অন্যান্যদের মধ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, খোরশেদ্ আলম খোকা হৃদয় হাসানসহ অন্যান্যরা। এসময় লিখিত বক্তব্যে বলেন, গত ২৭ নভেম্বর ২০২২ রবিবার সকাল ৮ ঘটিকার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে গাজীকে হত্যার উদ্দেশে নিজ বাড়ী থেকে জেলা শহর শেরপুরে যাওয়ার পথে রাস্তা থেকে প্রতিপক্ষ আজাদ-হুমায়ুনগংরা গাজীকে তুলে নিয়ে হাত-পা বেঁধে পাষবিক নির্যাতন করেছে। দীর্ঘদিন যাবত গাজী হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ বিষয়ে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের হয়েছে। ওই ঘটনার সাথে জড়িত আসামী আজাদ, হুমায়ুন গংরা মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ভুক্তভোগী (গাজীর পরিবার) সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag
আরও খবর