কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নালিতাবাড়ীতে কারিতাসের আয়োজনে বন্য হাতির আক্রমণ প্রতিরোধে কমিউনিটিভিত্তিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির বন্য হাতির আক্রমণ প্রতিরোধে কমিউনিটিভিত্তিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কারিতাস সীডস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. ওসমান গণি, সমশ্চূড়া বিট অফিসার কাওসার খান, উপজেলা সমন্বয়কারী প্রমা প্রিসিলা ম্রং, মাঠ সহায়ক হাসিনা স্নালসহ খলচান্দা, ডালুকোণা ও আন্ধারুপাড়া গ্রামের বন্য হাতির আক্রমণ প্রতিরোধে গঠিত টাস্ক ফোর্সের সদস্যবৃন্দ। উক্ত সভায় বিট অফিসার কাওসার খান টাস্ক ফোর্সের সদস্যবৃন্দের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে বন্য হাতি বিচরণের ঝুঁকিপূর্ণ এলাকার সামাজিক মানচিত্র সদস্যবৃন্দরা অঙ্কন করেন, বন্য হাতি আক্রমণের ঝুঁকি চিহ্নিত করেন। পরিশেষে হাতি- মানুষ দ্বন্দ্ব নিরসনে বাৎসরিক একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়।

Tag
আরও খবর