কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ১২ ড্রেজার ও ২ লক্ষ টাকার বালু জব্দ

শেরপুর জেলার ঝিনাইগাতী ও শ্রীবরদী সীমান্তের সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। ১১ জানুয়ারি বুধবার বিকেলে জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে অভিযানকালে ১২টি ড্রেজার মেশিন ও প্রায় ২ লক্ষ টাকার বালু জব্দ করা হয়। শেরপুরের শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস ও ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবির যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, দীর্ঘদিন যাবত শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিজুরি ও ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা সীমান্তের ভারত থেকে নেমে আসা সোমেশ্বরী নদী থেকে কিছু অসাধু বালু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে চরম ঝুঁকিতে পড়েছে বালিজুরি সীমান্ত সড়কের ব্রিজসহ স্থানীয় রাস্তাঘাট ও বনভূমি। সম্প্রতি জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এসময় বালু উত্তোলনের ১২ টি ড্রেজার মেশিন জব্দ, কিছু প্লাস্টিক পাইপ ধ্বংসসহ প্রায় ২ লক্ষাধীক টাকার বালু জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা। অভিযান পরিচালনাকালে সহযোগিতা করেন, সহকারী বন সংরক্ষক (রংটিয়া রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা) শরিফুল ইসলাম, তাওয়াকোচা ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শহিদুল ইসলাম, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আতাউর রহমান, রাণীশিমুল ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ। এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দকৃত মেশিন ও বালু নিলামে বিক্রি করা হবে।

Tag
আরও খবর