কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলকে ভূয়া মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে প্রাণ নাশের হুমকি প্রদানের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ফুলহারী নিবাসী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলকে ভূয়া মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে প্রাণ নাশের হুমকি প্রদানের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারী সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের মেইন ফটকের সামনে দাঁড়িয়ে বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারবর্গের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এলাহী বক্স, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সাধারণ সম্পাদক ফকির সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক সেকান্দর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রেজাউল করিম, নলকুড়া ইউনিয়ন পরিষদ সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নলকুড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ মজনু মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ফুলহারী নিবাসী যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলকে ভূয়া মুক্তিযোদ্ধা এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ায় এর প্রতিবাদ জানানো হয়। একই সাথে প্রাণনাশের হুমকি প্রদানকারী আকরাম বাহিনীর সকলকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবী জানানো হয়। 

আরও খবর