সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের ফলাফলকে কেন্দ্র করে নালিতাবাড়ীতে ব্যতিক্রমী এক বাজির ঘটনা ঘটেছে। নির্বাচনের ফলাফলের ওপর বাজি ধরে এক ব্যক্তি একটি মহিষ জিতে নিয়েছেন, যা নিয়ে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল।
স্থানীয় সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী গ্রামের আব্দুল মান্নান ও একই উপজেলার বালুঘাটা গ্রামের আমীর হোসেনের মধ্যে এ বাজি ধরা হয়। বাজির শর্ত অনুযায়ী দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে আব্দুল মান্নান পাঁচটি মহিষ দেবেন এবং ধানের শীষ প্রতীক বিজয়ী হলে আমীর হোসেন একটি মহিষ দেবেন।
উল্লেখ্য, শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। অপরদিকে, ১১ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটগ্রহণ ও ফল ঘোষণায় ধানের শীষ প্রতীক বিজয়ী হওয়ায় বাজিতে পরাজিত হন আমীর হোসেন। পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আব্দুল মান্নান একটি মহিষ বুঝে নেন। এ সময় ঢাকঢোল পিটিয়ে ও ফুলের মালা পরিয়ে মহিষটি গ্রামে আনা হলে উত্তর নাকশী এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, নির্বাচনী উত্তাপের মধ্যেও এমন ব্যতিক্রমী বাজি ও তার শর্ত অনুযায়ী বাস্তবায়ন এলাকাবাসীর মধ্যে কৌতূহল ও বিনোদনের সৃষ্টি করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মজিদ বলেন, বাজির বিষয়টি এলাকায় আলোচিত হয়েছে এবং আব্দুল মান্নান তার বাজিতে পাওয়া মহিষ বুঝে নিয়েছেন।
২ দিন ২৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ২১ মিনিট আগে
৩ দিন ২১ ঘন্টা ৬ মিনিট আগে
৫ দিন ১৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৬ দিন ২০ ঘন্টা ২০ মিনিট আগে
৭ দিন ১৬ ঘন্টা ২৭ মিনিট আগে
৭ দিন ১৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
৭ দিন ১৯ ঘন্টা ৩৯ মিনিট আগে