শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস ২০২৫ উদ্যাপন করা হয়েছে।
এ উপলক্ষে ২০ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১২:০১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন। এছাড়াও থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ফায়ার সার্ভিস, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
২১ ফেব্রুয়ারি শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় অংশ নেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
২ দিন ২৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ২১ মিনিট আগে
৩ দিন ২১ ঘন্টা ৫ মিনিট আগে
৫ দিন ১৫ ঘন্টা ২৬ মিনিট আগে
৬ দিন ২০ ঘন্টা ২০ মিনিট আগে
৭ দিন ১৬ ঘন্টা ২৭ মিনিট আগে
৭ দিন ১৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
৭ দিন ১৯ ঘন্টা ৩৮ মিনিট আগে