শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে দুই ব্যক্তিকে ৬ (ছয়) মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার রাতে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ অভিযানে এই দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন।
দণ্ডপ্রাপ্তরা হলেন গান্দিগাঁও নতুন বাজার এলাকার আবুল কালাম ও আল আমিন। অভিযানে তাদের অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান করা হয়।
এ সময় বালু উত্তোলন ও পরিবহনের কাজে ব্যবহৃত সরঞ্জামাদি বাজেয়াপ্ত করা হয় এবং সরকারি কোষাগারে টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও জনস্বার্থের জন্য ক্ষতিকর। তাই জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩ দিন ২১ ঘন্টা ৩৪ মিনিট আগে
৫ দিন ১৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
৬ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে
৭ দিন ১৬ ঘন্টা ৫৫ মিনিট আগে
৭ দিন ১৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৭ দিন ২০ ঘন্টা ৭ মিনিট আগে