পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং জনসাধারণের ন্যায্যমূল্যে পণ্য ক্রয় নিশ্চিত করতে শেরপুরের ঝিনাইগাতী বাজারে বাজার মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) ঝিনাইগাতী বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক। অভিযানে পুলিশ ফোর্স, বণিক সমিতির সভাপতি এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অভিযানকালে খাদ্যদ্রব্য পরিচ্ছন্ন পরিবেশে প্রস্তুত করা, প্রস্তুতকৃত খাদ্যসামগ্রী ঢেকে রাখা এবং পোড়া তেল ব্যবহার থেকে বিরত থাকার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক ও সচেতন করা হয়। পাশাপাশি ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও খাদ্যদ্রব্য খোলা অবস্থায় সংরক্ষণের দায়ে একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও ঝিনাইগাতী বাজারের সরকারি জমিতে চান্দিনা ভিটায় নির্মাণাধীন একটি অবৈধ ঘর উচ্ছেদ করা হয়।
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে পবিত্র রমজান মাসজুড়ে এ ধরনের বাজার তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
৩ দিন ১৯ ঘন্টা ৫১ মিনিট আগে
৩ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫ দিন ১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
৬ দিন ২০ ঘন্টা ৫০ মিনিট আগে
৭ দিন ১৬ ঘন্টা ৫৭ মিনিট আগে
৭ দিন ১৭ ঘন্টা ১৫ মিনিট আগে
৭ দিন ২০ ঘন্টা ৯ মিনিট আগে