কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ‘আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিল। তিনি তাঁর বক্তব্যে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রযুক্তিনির্ভর সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধি করে নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করার আহ্বান জানান।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি ভূমি সংক্রান্ত সেবা দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা মাঠপর্যায়ে কার্যকরভাবে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।


প্রশিক্ষণে ভূমি সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় ভূমি ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি এবং সেবা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

Tag
আরও খবর