মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

ঝিনাইগাতীতে পেট্রোলিয়াম তেল বিক্রিতে অনিয়ম: মোবাইল কোর্টে দুই দোকানকে জরিমানা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পেট্রোলিয়ামজাত তেল বিক্রয় কার্যক্রমে অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুইটি দোকানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


রবিবার (৮ মার্চ ২০২৬) ঝিনাইগাতী উপজেলার ভারুয়া ও বনগাঁও বাজারে পেট্রোলিয়ামজাত তেল বিক্রয় কার্যক্রম মনিটরিংয়ের অংশ হিসেবে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।


অভিযানকালে দেখা যায়, কয়েকটি দোকান ফায়ার সার্ভিসের লাইসেন্সের শর্তাবলি প্রতিপালন করছে না। এছাড়া বিক্রয় রেজিস্টার সংরক্ষণ না করা, পাকা রশিদ প্রদান না করা এবং মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার মতো অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে দুইটি দোকানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।


এ সময় সংশ্লিষ্ট বিক্রেতাদের হালনাগাদ লাইসেন্স সংরক্ষণ, বিক্রয় রেজিস্টার সংরক্ষণ, পাকা রশিদ প্রদান এবং মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পেট্রোলিয়ামজাত তেলের কোনো ধরনের অবৈধ মজুদ না করার বিষয়েও সতর্ক করা হয়।


মোবাইল কোর্ট পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag
আরও খবর