মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঝিনাইগাতীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযানে জরিমানা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল প্রতিরোধে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। ৯ মার্চ সোমবার উপজেলার পাইকুড়া ও তেতুলতলা বাজারে এ কার্যক্রম পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক। এসময় স্যানিটারি ইন্সপেক্টরের সহযোগিতায় বাজারে বিভিন্ন দোকান ও দুধ বিক্রেতাদের তদারকি করা হয়। 


অভিযানকালে বাজারে আগত দুধ বিক্রেতাদের দুধ ল্যাক্টোমিটার দিয়ে পরীক্ষা করা হয় এবং ইফতার সামগ্রী বিক্রয়কারী দোকানগুলো পরিদর্শন করা হয়। পাইকুড়া বাজারে এক দুধ বিক্রেতার দুধে পানির মিশ্রণ পাওয়া গেলে তা জব্দ করা হয়। পরে উপস্থিত ৫ জন ভিক্ষুকের মাঝে প্রতি জনকে আধা লিটার করে দুধ বিতরণ করা হয়।


এছাড়া তেতুলতলা বাজারে আরেক দুধ বিক্রেতার দুধে পানি মেশানোর প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়। একই সঙ্গে উপস্থিত সবার সামনে তাকে ১ লিটার দুধের মূল্যে ১ দশমিক ২৫ লিটার দুধ বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।


অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল প্রতিরোধে এ ধরনের বাজার তদারকি ও মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag
আরও খবর