মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে ভিজিএফ’র চাল বিতরণ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। ১১ মার্চ বুধবার দিনব্যাপী উপজেলার ৭টি ইউনিয়নে ১২৬৩০ জন দুঃস্থ অসহায় পরিবারের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে ১২৬.৩০০ মেট্রিক টন ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজীবুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমীন ৭টি ইউনিয়নে বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। অনুরূপভাবে স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সচিব, ট্যাগ অফিসার ও ইউপি সদস্যগণ উপস্থিত থেকে সুন্দর ও সফলভাবে এ কার্যক্রম সম্পন্ন করেন।

Tag
আরও খবর