মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

নালিতাবাড়ীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সন্ন্যাসী ভিটার শিক্ষার আলো কিশোরী সংলাপ ফোরাম কেন্দ্রে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা), তৃতীয় লিঙ্গ ও আদিবাসীদের অধিকার বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ ২০২৬) এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা আসনের সদস্য মোছা. শেফালী পারভীন। প্রশিক্ষণে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা), তৃতীয় লিঙ্গ ও আদিবাসীদের অধিকার বিষয়ক ২০ জন ফোকাল পার্সন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের এসব জনগোষ্ঠীর অধিকার, সামাজিক অন্তর্ভুক্তি এবং সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের নালিতাবাড়ী উপজেলার মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির উদ্যোগে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন কারিতাস সীডস প্রকল্পের মাঠ সহায়ক সম্পদ দ্রং। আয়োজকরা জানান, আদিবাসী সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা এবং তাদের সামাজিক মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag
আরও খবর