শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ ২০২৬) কারিতাস সীডস প্রকল্পের আয়োজনে উপজেলার কাংশা ইউনিয়ন পরিষদে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান মিজান ও কারিতাসের মাঠ সহায়ক লিয়া হাগিদক। তিনি অংশগ্রহণকারীদের দুর্যোগের ঝুঁকি কমানো, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণে কাংশা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং কারিতাস সীডস প্রকল্পের পরিবেশ বিষয়ক ফোকাল পারসনরা অংশগ্রহণ করেন। কর্মশালায় দুর্যোগ পূর্ব প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকরা জানান, স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগের ঝুঁকি কমাতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
২ দিন ২২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৫১ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ১২ মিনিট আগে
৬ দিন ১৯ ঘন্টা ৫ মিনিট আগে
৭ দিন ১৫ ঘন্টা ১২ মিনিট আগে
৭ দিন ১৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৭ দিন ১৮ ঘন্টা ২৪ মিনিট আগে