মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সৌজন্যে ঝিনাইগাতীতে সৌদি খেজুর বিতরণ

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত সৌদি খেজুর শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমীনের তত্ত্বাবধানে এতিমখানা, হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদসমূহের মাঝে খেজুর বিতরণ করা হয়।


উপজেলার জন্য মোট ১৮ কার্টুন সৌদি খেজুর বরাদ্দ পাওয়া যায়। প্রতিটি কার্টুনে ৮টি করে প্যাকেট থাকায় মোট প্যাকেটের সংখ্যা দাঁড়ায় ১৪৪টি। প্রতিটি প্যাকেটের ওজন ছিল ১ কেজি করে।


উক্ত খেজুর উপজেলার ৭২টি এতিমখানা, হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদের মধ্যে সমানভাবে বিতরণ করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানে ২টি করে প্যাকেট প্রদান করা হয়েছে।


বিতরণ কার্যক্রমের সম্পূর্ণ তালিকা পরিষদের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। তারা আশা প্রকাশ করেন যে, পবিত্র রমজান মাসে এই খেজুর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী ও মুসল্লিদের উপকারে আসবে।


খেজুর বিতরণ কার্যক্রমে উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল রানা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাজীবুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর