শেরপুর জেলার ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ ২০২৬ বুধবার সকালে গণহত্যা দিবস শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যার আগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন ও ওসি আমিরুল ইসলামের নেতৃত্বে আহাম্মদনগর ও জোলগাঁও কোয়ারীরোডসহ বধ্যভূমিগুলোতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া করা হয়।
২ দিন ২২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ১২ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ১৮ মিনিট আগে
৬ দিন ১৯ ঘন্টা ১২ মিনিট আগে
৭ দিন ১৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৭ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭ দিন ১৮ ঘন্টা ৩০ মিনিট আগে