কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদে মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সুশীল সমাজ ও সরকারি খাতের কর্মসূচিকে শক্তিশালী করার জন্য সমাজে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ ২০২৬ বুধবার সকাল ১০টায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে, সদস্যরা দুর্নীতি সম্পর্কে জানতে ও বলতে পারবে, দুর্নীতির কারণ সম্পর্কে জানতে পারবে, দুর্নীতি প্রতিরোধে করণীয় সম্পর্কে জানতে পারবে, দূর্নীতি প্রতিরোধের কর্ম পরিকল্পনা প্রণয়ন করতে পারবে। প্রশিক্ষণে কারিতাস বাংলাদেশ, স্ট্রমী ফাউন্ডেশন সম্পর্কে ধারণা প্রদান, সীডস প্রকল্প কী? সীডস প্রকল্পের প্রধান কার্যক্রম নিয়ে সহভাগিতা, দুর্নীতি কী? দুর্নীতির শ্রেণী বিভাগ, দুর্নীতির কারণসমূহ দুর্নীতির ক্ষেত্রসমূহ কী কী? দুর্নীতির ঝুঁকিসমূহ, দুর্নীতির প্রধান সমস্যা দুর্নীতি প্রতিরোধে করণীয়, দুর্নীতি প্রতিরোধে শ্লোগানসমূহ দুর্নীতি বিরোধী ফোকাল পার্সনের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ধারণা প্রদান প্রশিক্ষণার্থীদের কমিটির কর্মপরিকল্পনা প্রণয়ন ও আলোচনা করা হয়। উক্ত প্রশিক্ষণে সহায়তা করেন, সমাসসেবক মিস রবেতা ম্রং। সঞ্চালনা করেন কারিতাসের মাঠ সহায়ক অমিতা সাংমা। প্রশিক্ষণে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক ২০ জন ফোকাল পার্সনবৃন্দ অংশগ্রহণ করে।

Tag
আরও খবর