কারিতাস সীডস কর্মসূচির সহায়তায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার সন্ধ্যাকুড়া সূর্য্যের হাসি সংগঠনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমান্ত মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিপা চিসিম, কারিতাস সীডস প্রকল্পের মাঠ সহায়ক বেবী অমিতা সাংমা, দলের সদস্যবৃন্দ ও সন্ধ্যাকুড়া অগ্নি শিখা কিশোরী সংলাপের কিশোরীবৃন্দ। অনুষ্ঠানে ১১১ জন সদস্য উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা নারী অধিকার, সমতা ও নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় এবং নাটক ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
২ দিন ২২ ঘন্টা ৪১ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ১৪ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ১৯ মিনিট আগে
৬ দিন ১৯ ঘন্টা ১৩ মিনিট আগে
৭ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে
৭ দিন ১৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
৭ দিন ১৮ ঘন্টা ৩২ মিনিট আগে