শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে জানানো হয়, বর্তমানে ঝিনাইগাতীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন, মাদকবিরোধী অভিযান জোরদার, ঝিনাইগাতী বাজারের যানজট নিরসন ও ড্রেনেজ ব্যবস্থা কার্যকর বিষয়ে আলোচনা করা হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও একই দিনে ইউএনও’র সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২ দিন ২২ ঘন্টা ৪১ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ১৪ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ১৯ মিনিট আগে
৬ দিন ১৯ ঘন্টা ১৩ মিনিট আগে
৭ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে
৭ দিন ১৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
৭ দিন ১৮ ঘন্টা ৩২ মিনিট আগে