মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকায় আইপি (ইন্ডিজেনাস পিপলস) কমিউনিটির মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বরেন্দ্র কোচের বাড়িতে “প্রমোটিং রাইটস্ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট থ্রু ইনিসিয়েটিভ অব পিপলস্ (প্রিপ)” শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।


হিউম্যান রাইটস্ ডিফেন্ডারস্ ফোরাম (এইচআরডি) এর আয়োজনে ও ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এর সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নেজেন্দ্র কোচ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান মুন্না এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুমিনুল ইসলাম ও সোলায়মান আহমেদ।


সভায় বক্তারা আইপি কমিউনিটির শিশু শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে হোম ইকোটুরিজমের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনিতি কোচ, সুমন্ত বর্মণ। সভাটি সঞ্চালনা করেন এইচআরডি সদস্য অরবিন্দু বর্মণ।


সভায় স্থানীয় কোচ আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বক্তারা এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।

Tag
আরও খবর