কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল ২০২৬ শনিবার সকালে আহাম্মদনগর উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শিক্ষক মাসুদ হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি অভিনুর ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ অঞ্চলের কালব ডিরেক্টর মো. সাইফুদ্দিন আহাম্মেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রুকুনুজ্জামান, কালব-এর শেরপুর জেলা ব্যবস্থাপক সোলাইমান হোসেন টগর। শুরুতেই জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রথম অধিবেশনে আলোচনা এবং দ্বিতীয় অধিবেশনে সমিতির আয়-ব্যয় হিসাব প্রদানসহ পরবর্তী বছরের বাজেট অনুমোদন করা হয়। অনুষ্ঠানের শেষদিকে উপস্থিত সদস্যদের মাঝে র‍্যাফেল ড্র-এর মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শিক্ষকদের বার্ষিক সাধারণ সভায় যোগদানের পূর্বে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলকে আহাম্মদনগর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল ছিটিয়ে অভিনন্দন জানানো হয়।

Tag
আরও খবর