মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও সংলগ্ন সড়কে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং জনসাধারণের চলাচলের রাস্তা উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।


সোমবার (১ জুন) সকালে বিদ্যালয় সংলগ্ন সড়কে আয়োজিত এ মানববন্ধনে ভালুকা, ফুলহাড়ী ও ডেফলাই এলাকার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সড়কের একটি অংশে পানি জমে থাকায় শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।


বক্তারা বলেন, জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ে আসা-যাওয়া করা শিক্ষার্থীরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে থাকে। একই সঙ্গে স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষও সড়কটি ব্যবহার করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়াও শিক্ষার্থীদের খেলাধুলায় মারাত্মক বিঘ্ন ঘটছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জলাবদ্ধতা দূর এবং জনচলাচলের জন্য রাস্তা সম্পূর্ণভাবে উন্মুক্ত করার দাবি জানান তারা।


মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এ সময় ভালুকা-ফুলহাড়ী ও ডেফলাই এলাকার গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর