মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

“প্রকৃতি থেকে অনুপ্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কারিতাস সীডস প্রকল্পের উদ্যোগে ও স্ট্রমী ফাউন্ডেশনের সহায়তায় শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের আওতাধীন আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান মিজান। এছাড়াও উপস্থিত ছিলেন আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, কারিতাস সীডস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিস অনন্যা সাংমা, পরিবেশ ও জলবায়ু স্ট্যান্ডিং কমিটির ফোকাস পার্সন নাসরিন আক্তার এবং রামের কুড়া কাশফুল সিবিও দলের সদস্যবৃন্দ। 


অনুষ্ঠানটি পরিচালনা করেন কারিতাস সীডস ঝিনাইগাতীর ফিল্ড ফ্যাসিলিটেটর মিসেস হান্না রেমা। দিবসটি উপলক্ষে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের গুরুত্ব বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


এ অনুষ্ঠানে মোট ১২৫ জন অংশগ্রহণ করেন, যার মধ্যে পুরুষ ৫ জন এবং নারী ১২০ জন। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মাঝে পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে আমড়া ও লটকন গাছের চারা বিতরণ করা হয়।


আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীল সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও জোরদার করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag
আরও খবর