মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া গ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। শুক্রবার (৫ জুন ২০২৬) কারিতাস সিড্স প্রকল্পের উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় দুপুরিয়া সিবিও প্রাঙ্গণে “প্রকৃতির জন্য অনুপ্রেরণা, আমাদের জন্য, ভবিষ্যতের জন্য” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি, মানববন্ধন, আলোচনা সভা এবং নাটিকা প্রদর্শনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাংশা ও ধানশাইল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. ছামিউল ইসলাম, ধানশাইল গার্লস হাই স্কুলের অধ্যক্ষ মো. জিয়াউল হক এবং স্থানীয় ইউপি সদস্য মোস্তফা। এছাড়াও অনুষ্ঠানে বাগেরভিটা ‘আমার আলো’ কিশোরী সংলাপের সদস্যবৃন্দ, দুপুরিয়া সিবিওর ৯৫ জন সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মোট ১৪২ জন অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বেশি বেশি গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন। তারা আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সকলকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণে উৎসাহিত করতে প্রত্যেককে একটি করে লটকন ও একটি করে আমলকী গাছের চারা বিতরণ করা হয়। স্থানীয়দের মতে, এমন আয়োজন পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও বেগবান করবে।

Tag
আরও খবর