মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

শ্রীবরদীতে কারিতাসের আয়োজনে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে এবং স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশের সহযোগিতায় মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আওতায় শ্রীবরদী উপজেলায় পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নের পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলাম, ১নং ওয়ার্ড সদস্য মোঃ আলমগীর হোসেন, ২নং ওয়ার্ড সদস্য মোঃ শামীম আহমেদ জুয়েলসহ স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ এবং সীডস কর্মসূচির পরিবেশ ও জলবায়ু বিষয়ক ফোকাল পার্সনগণ। এছাড়াও স্থানীয় সিবিও-এর ১৫ জন সদস্য সভায় অংশগ্রহণ করেন। সভায় শুরুতে রেজিস্ট্রেশন, শুভেচ্ছা বক্তব্য ও অংশগ্রহণকারীদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পরে সভার উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয় এবং কারিতাস বাংলাদেশ ও স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা প্রদান করা হয়। আলোচনায় সীডস কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য ও প্রধান কার্যক্রম, টিভেট কার্যক্রম, পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব ও কার্যক্রম নিয়ে বিস্তারিত সহভাগিতা করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদারের বিষয়ে মতবিনিময় করা হয়। সভায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে সীডস কর্মসূচির অংশগ্রহণকারীদের অগ্রাধিকার এবং স্ট্যান্ডিং কমিটিতে তাদের অন্তর্ভুক্তির বিষয়েও আলোচনা করা হয়। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ, মূল্যায়ন এবং সভা সমাপ্ত ঘোষণা করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সমন্বয় সভার মাধ্যমে স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
Tag
আরও খবর