মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

শেরপুরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের শুভ উদ্বোধন

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা সক্ষমতা বিকাশের লক্ষ্যে শেরপুরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


রোববার (১৪ জুন) শেরপুরের ডিসি উদ্যানে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী, বিজ্ঞানমনস্ক দর্শনার্থী, সাংবাদিক এবং সুধীজন অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানের উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মিজ্‌ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান এবং শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ্‌ আসমা বিনতে রফিক।


উদ্বোধনী পর্বে জেলা প্রশাসক উপস্থিত সকলকে সঙ্গে নিয়ে লাল ফিতা কেটে এবং রঙ-বেরঙের বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উপস্থাপিত উদ্ভাবনী ধারণা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং স্টার্ট আপ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত অবগত হন।


এ সময় জেলা প্রশাসক বলেন, জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর সমাজ বিনির্মাণে বিজ্ঞান শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের কৌতূহলী, অনুসন্ধিৎসু ও সৃজনশীল মনোভাব গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি বিজ্ঞান ও উদ্ভাবনকে জনপ্রিয় করতে এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং অনুষ্ঠান সফলভাবে আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।


তিনি আরও জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী সক্ষমতা ও উদ্যোক্তা বিকাশে সহায়ক এ ধরনের উদ্যোগের সঙ্গে জেলা প্রশাসন সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকবে।


আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আগামী দিনের বিজ্ঞানী, উদ্ভাবক ও উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে।

Tag
আরও খবর