কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

ঝিনাইগাতীতে আদিবাসী যুবকদের জীবন গঠন ও নেতৃত্ব বিকাশে যুব সেমিনার

“যুবশক্তির জাগরণ, আগামীর অঙ্গীকার” এই মূলসুরকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আদিবাসী জনগোষ্ঠীর যুবক-যুবতীদের জীবন গঠন, নেতৃত্ব বিকাশ ও সামাজিক দায়িত্ব বিষয়ে এক যুব সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট ২০২৬) ঝিনাইগাতী উপজেলা বিআরডিবি অফিসের হলরুমে বর্মন জনগোষ্ঠীর যুবক-যুবতীদের অংশগ্রহণে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারটি বাস্তবায়ন করে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সেমিনারে যুবসমাজের ব্যক্তিগত ও সামাজিক উন্নয়ন, নেতৃত্বের গুণাবলি বিকাশ, সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক ও দক্ষ নেতৃত্ব গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের শেরপুর এরিয়া ম্যানেজার সুজল সাংমা এবং সুমন্ত বর্মন, আইইডি ফেলো, শেরপুর। বক্তারা যুবসমাজকে শিক্ষা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে নিজেদের জীবন গঠনের পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সেমিনারে বর্মন জনগোষ্ঠীর যুবক-যুবতীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ সময় যুবকদের মধ্যে নেতৃত্বের চর্চা, সামাজিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা এবং নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। সেমিনারটি সঞ্চালনা করেন এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের এরিয়া সুপারভাইজার রুয়েল চন্দ্র কোচ। আয়োজকরা জানান, আদিবাসী জনগোষ্ঠীর তরুণদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটিয়ে তাদের সমাজের ইতিবাচক পরিবর্তনের অংশীদার হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের যুব সেমিনারের আয়োজন করা হয়েছে।

Tag
আরও খবর