সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা

ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট রবিবার বিকেলে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক ও উপজেলা মৎস্য অফিসার মো. রজব আলী। আলোচনা সভায় অংশ নেন, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী গোলাপ হোসেনসহ স্থানীয় মৎস্যজীবীগণ। সভায় ইউএনও মো. আল-আমীন বলেন, “দেশীয় মাছ আমাদের ঐতিহ্যের অংশ এবং পুষ্টির অন্যতম প্রধান উৎস। মৎস্যসম্পদ সংরক্ষণ ও সম্প্রসারণের মাধ্যমে একদিকে যেমন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে। তাই প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে, আমরা যেন ডিমওয়ালা মাছ ধ্বংস না করি, অবৈধ জাল ব্যবহার না করি এবং অভয়াশ্রম রক্ষায় সবাই নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখি। একসঙ্গে কাজ করলে ঝিনাইগাতীকে একটি আদর্শ মৎস্যসমৃদ্ধ অঞ্চলে রূপান্তর করা সম্ভব।” অনুষ্ঠানে সফল মৎস্য চাষি কামরুল ইসলাম রুবেল, হাফিজুর রহমান ও সাজেদুল কবীরকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত মৎস্য বিষয়ক বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

Tag
আরও খবর