হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ

ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের (সীডস) কর্মসূচির উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচি, ঝিনাইগাতী উপজেলা এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে সহযোগিতা করে স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশ। প্রশিক্ষণে সীডস কর্মসূচির আওতাধীন এসআরজি’র ভার্মি কম্পোস্ট উদ্যোগ গ্রহণে আগ্রহী ২০ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ভার্মি কম্পোস্ট সার তৈরির পদ্ধতি, স্থাপনের কৌশল, ব্যবহার এবং এর উপকারিতা সম্পর্কে অংশগ্রহণকারীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রানা। তিনি ভার্মি কম্পোস্ট ব্যবহারের মাধ্যমে জৈব সার উৎপাদন, মাটির উর্বরতা বৃদ্ধি এবং কৃষিতে পরিবেশবান্ধব পদ্ধতি সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রশিক্ষণে সহায়তা করেন কারিতাসের মাঠ সহায়ক বেবী অমিতা সাংমা। আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে কৃষকদের মধ্যে জৈব সার ব্যবহারে উৎসাহ সৃষ্টি এবং এসআরজি সদস্যদের আয়বর্ধক উদ্যোগ হিসেবে ভার্মি কম্পোস্ট উৎপাদনে সম্পৃক্ত করাই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে কৃষিতে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। প্রশিক্ষণে সীডস কর্মসূচির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ এসআরজি সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর