গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ

শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে বুধবার (২৬ আগস্ট) দুপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের হাতে ১০০টি ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। পরে তিনি আদর্শ রিসোর্ট ও মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।


এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন, জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান, জেলা উপ-সহকারী নিবন্ধক সাহাদাত হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকুনুজ্জামান, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা ও বর্তমান চেয়ারম্যান ছালেহ আহমেদ। এছাড়া প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে শেরপুরেও বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তিনি বলেন, বৃক্ষরোপণ কর্মসূচিতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের অংশগ্রহণ প্রশংসনীয়। উপজেলা পর্যায় থেকে প্রতিষ্ঠানটি বিভাগে শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে উল্লেখ করে তিনি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।


অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানো এবং রোপণ করা গাছের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

Tag
আরও খবর