কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের সীডস কর্মসূচির আওতায় ৮টি ট্রেডে তিন মাসব্যাপী গুরু-শিষ্য প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট ২০২৬) ঝিনাইগাতী উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির উদ্যোগে এবং স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশ-এর সহযোগিতায় এ সনদ ও উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, সীডস কর্মসূচির আওতায় ৩০ জন প্রশিক্ষণার্থীকে আটটি ট্রেডে তিন মাসব্যাপী গুরু-শিষ্য প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রত্যেককে ৫ হাজার টাকা মূল্যের প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ ও উপকরণ বিতরণের ট্রেডগুলোর মধ্যে ছিল বিউটি ফিকেশন, ব্লক-বাটিক, সেলুন, ইলেকট্রিক হাউজ ওয়্যারিং, ওয়েল্ডিং, মোবাইল ফোন সার্ভিসিং, কাঠমিস্ত্রি এবং অটো চার্জার। উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে উপকরণ ও সনদপত্র বিতরণ করেন ঝিনাইগাতী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম এবং কারিতাস বাংলাদেশ, ঝিনাইগাতী উপজেলা শাখার উপজেলা সমন্বয়কারী অনন্যা সাংমা। এ সময় কারিতাসের মাঠ সহায়ক বেবী অমিতা সাংমা, প্রাণ চিরান, সালসেং সাংমা ও হান্না রেমা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ প্রদানের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থ-সামাজিক ক্ষমতায়নের সুযোগ তৈরি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

Tag
আরও খবর