কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব

বৃক্ষরোপণ অভিযান এবং প্রাণ-প্রকৃতি-পরিবেশের সুরক্ষায় বছরব্যাপী সচেতনতামূলক নানা কর্মকাণ্ডের কারণে দেশসেরা ক্লাবের স্বীকৃতি পেয়েছে শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব। ১৭ অক্টোবর শনিবার রাজধানীর তেজগাঁও চ্যানেল আই ভবনের ছাদে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সবুজে সাজাই বাংলাদেশ’ বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর পুরস্কার প্রদান ও মহাসম্মেলনে এ স্বীকৃতি প্রদান করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধি সভাপতি আব্দুল কাদেরের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ড. মনিরুল এইচ খান, অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. জসিম উদ্দিন, ড. ইশতিয়াক সোবহান, সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমদ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের এসইভিপি মো. আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আওতাধীন প্রকৃতি ও জীবন ক্লাবের মধ্যে ২০২৬ সালে বৃক্ষরোপণ অভিযানে শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব সেরা দশে নবম স্থান অধিকার করেছে। এজন্য সম্মাননা স্মারক, সনদপত্র ও নগদ ১০ হাজার টাকা পুরস্কার লাভ করেছে। এছাড়া বন্যহাতি সুরক্ষায় পাহাড়ি জনপদে সভা-সমাবেশ এবং প্রাণ-প্রকৃতি-পরিবেশের সুরক্ষায় বছরব্যাপী সচেতনতামূলক নানা কার্যক্রমের স্বীকৃতি হিসেবে শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব দেশসেরা ক্লাবের স্বীকৃতি প্রদান করা হয়েছে। পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক, সনদপত্র ও নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কাদির বলেন, যে-কোনো কাজের স্বীকৃতি অবশ্যই আনন্দের। তবে একইসাথে পুরস্কারপ্রাপ্তি কাজের গতিকেও আরও বাড়িয়ে দেয়। এজন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং শেরপুর ক্লাবের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বন্যহাতি আমাদের গারো পাহাড়ের ফ্ল্যাগশিপ প্রাণী। এটা আমাদেরকে সংরক্ষণ করতে হবে। পাহাড়ি জনপদে হাতি-মানুষের সহাবস্থান নিশ্চিত করতে হবে। এজন্য আমাদের প্রচেষ্টা এবং কার্যক্রম আরও জোরদার করা হবে। তাছাড়া প্রাণ-প্রকৃতি, পরিবেশ, বন্যপ্রাণী, পাখি, জীববৈচিত্র্য সুরক্ষায় কার্যকর বিভিন্ন কার্যক্রম ও সচেতনতামূলক কর্মসূচি বেগবান করা হবে। শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব দেশসেরা ক্লাবের স্বীকৃতি ও বৃক্ষরোপণে সেরা দশে পুরস্কার লাভ করায় অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদের সভাপতি সুশীল মালাকার, উদীচী জেলা সংসদের সাবেক সভাপতি তপন সারোয়ার, জনউদ্যোগ শেরপুর কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির সভাপতি সুজয় মালাকার, সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শহীদ, কবি জ্যোতি পোদ্দার, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদিকা আইরীন পারভীন, ওয়েব ডেভেলপার মিনহাজ উদ্দিন, আদিবাসী নেতা যুগল কিশোর কোচ, সুমন্ত বর্মনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।

Tag
আরও খবর