কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে জনসচেতনতামূলক প্রচারাভিযান ও ফুটবল প্রতিযোগিতা

“প্রকৃতি বাঁচলে বাঁচবে মানুষ, সবুজ পৃথিবী আমাদের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতামূলক প্রচারাভিযান উপলক্ষে আলোচনা সভা ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় ঝিনাইগাতী উপজেলার মরিয়ম নগর উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করে চানচিয়া ক্লাব, মরিয়ম নগর। এতে সহযোগিতা করে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক কোরে-২ প্রকল্প।


আয়োজিত আলোচনা সভায় প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার রোধের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি জরুরি। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পাল পুরোহিত ফাদার মাইকেল সরকার, সিএসসি। ফুটবল খেলার উদ্বোধন করেন মরিয়ম নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন আরেং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চানচিয়া ক্লাবের সভাপতি রনু নকরেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেল, টিডব্লিউএ ঝিনাইগাতী উপজেলা শাখার চেয়ারম্যান নবেশ খকশি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, মরিয়ম নগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অনার্শন চাম্বুগং এবং ইউপি সদস্য মিন্টু মিয়া। এ ছাড়া কারিতাস আলোক কোরে-২ প্রকল্পের মাঠ সহায়ক অতুল ম্রং ও সহকারী মাঠ সহায়ক রুমেল মৃ উপস্থিত ছিলেন।


আলোচনা সভার পাশাপাশি আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় ঝিনাইগাতী উপজেলার ছোট গজনী, বড় গজনী, হালচাটি, তনু একাদশ, বাকাকুড়া ও চানচিয়া ক্লাব এবং শ্রীবরদী উপজেলার হারিয়াকোনা ও বাবলাকোনাসহ মোট আটটি দল অংশগ্রহণ করে। আয়োজকেরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণসমাজকে সম্পৃক্ত করে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও পরিবেশবান্ধব জীবনযাপন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে পড়বে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।


ফুটবল প্রতিযোগিতায় ঝিনাইগাতীর মরিয়ম নগর চানচিয়া ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, শ্রীবরদীর হারিয়াকোনা সুনদারে ক্লাব রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে। বিজয়ী ও রানার্সআপদের মধ্যে পুরস্কার হিসেবে খাসি ও ছাগল দেওয়া হয়। এছাড়াও সেরা খেলোয়াড়দের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। 

Tag
আরও খবর