কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময়

কারিতাস বাংলাদেশের ঝিনাইগাতী উপজেলার সীডস প্রকল্পের আওতায় কমিউনিটি বেইজড অর্গানাইজেশন (সিবিও) নেতৃবৃন্দ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় উন্নয়ন সংঘের সীডস প্রকল্পের আওতায় পরিচালিত জলবায়ু-সহনশীল কৃষি (সিএসএ) কার্যক্রম পরিদর্শন করেন। সোমবার (২৬ অক্টোবর) দেওয়ানগঞ্জ উপজেলার পার রামরামপুর ইউনিয়নের উত্তর ভাতখাওয়া গ্রামের শালিক দলে এ অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়। পরিদর্শনকালে অংশগ্রহণকারীরা জলবায়ু-সহনশীল কৃষির বিভিন্ন পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। পরিদর্শনের উল্লেখযোগ্য শিক্ষণীয় বিষয়গুলোর মধ্যে ছিল মালচিং পদ্ধতি, গর্ত পদ্ধতিতে কম্পোস্ট তৈরি, বেড পদ্ধতিতে চাষাবাদ, সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার এবং দুই চারি পদ্ধতি। এসব কৃষিপদ্ধতির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, মাটির আর্দ্রতা সংরক্ষণ, মাটির উর্বরতা উন্নয়ন এবং ক্ষতিকর পোকামাকড় দমনে কার্যকর কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীরা ধারণা লাভ করেন। এই অভিজ্ঞতা বিনিময় সফরের মূল উদ্দেশ্য ছিল সিবিও নেতৃবৃন্দ ও কমিউনিটি সার্ভিস প্রোভাইডারদের (সিএসপি) মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জলবায়ু-সহনশীল কৃষিচর্চা সম্পর্কে দক্ষতা বৃদ্ধি করা এবং অর্জিত জ্ঞান নিজ নিজ এলাকায় সম্প্রসারণে উৎসাহিত করা। উক্ত সফরে সীডস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. ওসমান গনি, উপজেলা সমন্বয়কারী অনন্যা সাংমা, মাঠ সহায়ক বেবি অমিতা সাংমা, প্রাণ চিরানসহ মোট সাতজন সিবিও নেতৃবৃন্দ ও কমিউনিটি সার্ভিস প্রোভাইডার (সিএসপি) অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ অভিজ্ঞতা বিনিময় সফলভাবে অর্জিত জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা নিজ নিজ এলাকায় কাজে লাগানোর মাধ্যমে কৃষকদের মধ্যে জলবায়ু-সহনশীল কৃষিপদ্ধতির চর্চা সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।

Tag
আরও খবর