কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ

জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং যুবকদের মধ্যে ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, শেরপুরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল হক এবং শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, শেরপুরের উপপরিচালক হারুনুর রশিদ। অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় বক্তারা জাতীয় উন্নয়ন ও দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের বিপুল যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা গেলে বেকারত্ব নিরসন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব। এ জন্য যুবকদের কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানের অংশ হিসেবে যুবকদের মধ্যে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, যুব ঋণ তরুণ উদ্যোক্তা তৈরিতে সহায়তা করবে এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে যুবসমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে ভূমিকা রাখবে। বক্তারা আরও বলেন, দক্ষ, আত্মপ্রত্যয়ী ও কর্মমুখী যুবসমাজ গড়ে তোলা দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের অন্যতম পূর্বশর্ত। যুবকদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সরকারি উদ্যোগের পাশাপাশি যুবসমাজকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। অপরদিকে, ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, ঋণের চেক বিতরণ ও গাছের চারা রোপণ করা হয়।

Tag
আরও খবর