কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরের খলচান্দা গ্রামে কোচ সম্প্রদায়ের পাশে জেলা প্রশাসক, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোচ সম্প্রদায়ের বসবাসস্থল খলচান্দা গ্রাম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্‌ ফরিদা ইয়াসমিন। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) তিনি গ্রামটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন, মৌলিক চাহিদা পূরণ ও আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণের ব্যবস্থা নিবেন। 

পরিদর্শনকালে জেলা প্রশাসক গ্রামের ৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও আসন্ন শীত মোকাবিলায় ৫০টি কম্বল বিতরণ করেন। এ ছাড়া একজন কোচ নারীর স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে একটি সেলাই মেশিন এবং শিশুদের খেলাধুলার জন্য দুটি ফুটবল উপহার দেন। 

এ সময় কোচ সম্প্রদায়ের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও স্বাবলম্বিতা অর্জনে যুব উন্নয়ন অধিদপ্তর এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মাধ্যমে ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণসহ গ্রামের সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন, যোগাযোগব্যবস্থার উন্নয়নে রাস্তা পাকাকরণ এবং সেতু নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় আবেদন করার আশ্বাসও প্রদান করেন তিনি।

জেলা প্রশাসক বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বিতা অর্জনে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। তাদের মৌলিক চাহিদা পূরণ এবং জীবনযাত্রার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল মালেকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসকের এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগে সন্তোষ প্রকাশ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোচ সম্প্রদায়ের পরিবারসহ খলচান্দা গ্রামের স্থানীয় বাসিন্দারা তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
Tag
আরও খবর