কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে ৩ হাজার ৭৫০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধি ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ৩ হাজার ৭৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ২০২৬-২০২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় কর্মসূচিটি বাস্তবায়ন করে এবং সহযোগিতা করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকে লাভজনক করতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। সরিষা একটি সম্ভাবনাময় তেলজাতীয় ফসল। এ ফসলের আবাদ বাড়ানো গেলে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমানো সম্ভব হবে। কৃষির উন্নয়ন ও কৃষকদের স্বার্থে সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াহিদুজ্জামান নুর। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার সাতটি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডের মোট ৩ হাজার ৭৫০ জন কৃষকের প্রত্যেককে এক কেজি করে সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্যসচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, কাংশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সুলতান আহম্মেদ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর