প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ‘সুপারভিশন ও মনিটরিং’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) গারকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের সীডস প্রকল্পের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং কারিতাস সীডস প্রকল্পের চাইল্ড ফ্যাসিলিটেটররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রতন দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের সীডস প্রকল্পের পিও (PO) প্রণয় কুমার ম্রং, উপজেলা কো-অর্ডিনেটর সত্যজিত মৃ এবং প্রকল্পের মাঠ সহায়ক পবিত্র ম্রং, সম্পদ দ্রং, হাসিনা স্নাল ও রত্না বনোয়ারী। প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রতন দাস প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কার্যকর সুপারভিশন ও মনিটরিংয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বিদ্যালয়ের শিখন-শেখানো কার্যক্রমকে ফলপ্রসূ করা এবং শিক্ষার্থীদের সঠিক বিকাশ নিশ্চিত করতে নিয়মিত ও যথাযথ তদারকির কোনো বিকল্প নেই। শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক পাঠদানে উৎসাহিত করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষক ও অতিথিরা প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি, পাঠদান পদ্ধতির উন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৮ ঘন্টা ১৬ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ২২ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৩২ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ৩০ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
২ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে