কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে চতুর্থ জাতীয় বীমা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই স্লোগানকে সামনে রেখে, শেরপুরের ঝিনাইগাতীতে চতুর্থ জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১ মার্চ বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও বীমা কোম্পানীর অংশগ্রহণে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.টি.এম ফয়জুর রাজ্জাক আকন্দের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রুকনুজ্জামানসহ বীমা কোম্পানীর অন্যান্য প্রতিনিধিগণ। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.টি.এম ফয়জুর রাজ্জাক আকন্দ, বীমার সুফল সম্পর্কে উপস্থিত সকলের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। র‌্যালি ও আলোচনা সভাতে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বীমা কোম্পানীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আরও খবর