কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সফলতার দিকে ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিস, ৫ দিনে ভূমি উন্নয়ন কর আদায় ৭ লক্ষ টাকা ॥ ভূমি উন্নয়ন কর মেলার সময়সীমা আগামী ১৬ মার্চ পর্যন্ত বর্ধিত

শেরপুরের ঝিনাইগাতীতে ৫ মার্চ হতে ৯ মার্চ ভূমি উন্নয়ন কর মেলা চলাকালীন সময়ে ৭ লক্ষ টাকা ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে। ইতিমধ্যেই ভূমি মালিকরা স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর প্রদান করতে শুরু করেছে। এরই অংশ হিসেবে ভূমি মালিকদের সুবিধার্থে আগামী ১৬ মার্চ ২০২৩ পর্যন্ত সময়সীমা বর্ধিত করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর জানান, উপজেলার ৭টি ইউনিয়নে ব্যাপক মাইকিং প্রচারসহ অন্যান্যভাবে প্রচার চালানো হচ্ছে। এ কারণে ১৬ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত কর আদায় সময় বর্ধিত করা হয়েছে। উল্লেখ্য, এ মেলায় সফলতা দেখা দিয়েছে। ইতিপূর্বে ঝিনাইগাতীতে ৫ দিনে ৭ লক্ষ টাকা আদায় সম্ভব হয়নি। সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীরের দিক নির্দেশনায় স্ব-স্ব ইউনিয়ন ভূমি কর্মকর্তাগণ ভূমি মালিকদেরকে সচেতনকরণ বিষয়ে ব্যাপক প্রচার প্রচারণা করার কারণে এ সফলতা এসেছে। আগামী ১৬ মার্চ পর্যন্ত “নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন, মালিকানা সত্ত্ব বজায় রাখুন” এ বিষয়কে ধারণ করে মেলা শেষে সর্বোচ্চ ভূমি করদাতা হিসেবে পুরস্কৃত হন। 

Tag
আরও খবর