কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জগন্নাথপুরে লিবিয়ার মাফিয়া দালাল আলী হোসেনের বাবা ও মা গ্রেফতার


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে শ্রীধর পাশা গ্রামের মানব পাচারকারী চক্রের সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১০ অক্টোবর) ভোরে জগন্নাথপুর থানা পুলিশের একটি দল সিলেট ও হবিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের লিবিয়ার মাফিয়া ঘাতক দালাল আলী হোসেনের বাবা আবুল মিয়া (৫০), তার মা আছমা বেগম (৪০) কে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি ভ্যানিটি ব্যাগ এবং ব্যাগের ভিতর রাখা ৪ লাখ ১৫ হাজার ৫০০ টাকা, ৭টি মোবাইলফোন ১টি এটিএম কার্ড ২টি ব্যাংক চেকসহ ১টি পাসপোর্ট জব্দ করা হয়।

জানা যায়, গত ২০২১ সালের মার্চ মাসে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধর পাশা গ্রামের তরিকুল ইসলামের ছেলে একওয়ান ইসলামকে ইতালি পাঠানোর জন্য মৌখিকভাবে ১৯ লাখ টাকায় চুক্তি করেন এই দম্পতি।

চুক্তি মোতাবেক আসামিদের নগদ ১৫ লাখ টাকা দেন মামলার বাদী তরিকুল ইসলাম। পরে একওয়ানকে ইতালি না পাঠিয়ে লিবিয়ায় অবস্থানরত ওই দম্পতির ছেলে আলী হোসেন ও তার আত্মীয় সালেহ আহমদের কাছে পাঠিয়ে দেয়।

তখন বাদী তার ছেলের সঙ্গে কথা বলে জানতে পারেন, সে লিবিয়ায় আছে এবং অনেক কষ্টে দিনযাপন করছে। একওয়ান লিবিয়ায় থাকা মানবপাচার কারীদের নির্মম নির্যাতনে চলতি বছরের ১৬ জুন একওয়ান মারা যায়। 

২৯ সেপ্টেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় মরদেহ দেশে পাঠানো হয়, এই ঘটনায় একওয়ানের বাবা তরিকুল ইসলাম বাদী হয়ে ৩ অক্টোবর  জগন্নাথপুর থানায় মানবপাচার আইনে আবুল মিয়া (৫০), আছমা বেগম (৪০), তাদের ছেলে লিবিয়া প্রবাসী আলী হোসেন (২৫), আত্মীয় সালেহ আহমদকে (৪৫) আসামি করে মামলা করেন। ওই মামলায় তাদের কে গ্রেফতার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ বলেন, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। লিবিয়া থাকা আসামিদের গ্রেফতার করতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে।

Tag
আরও খবর